গোবিন্দগঞ্জে কার্গো ট্রাকের চাপায় ইজিবাইক চালক নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কার্গোবাহী ট্রাকের নিচে পিষ্ট হয়ে রাজু মিয়া নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা

Location :

Gobindaganj
গোবিন্দগঞ্জে কার্গো ট্রাকের চাপায় ইজিবাইক চালক নিহত
গোবিন্দগঞ্জে কার্গো ট্রাকের চাপায় ইজিবাইক চালক নিহত |নয়া দিগন্ত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কার্গোবাহী ট্রাকের নিচে পিষ্ট হয়ে রাজু মিয়া নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলের দিকে উপজেলার ঢাকা-দিনাজপুর আঞ্চলিক সড়কের বাগদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজু মিয়া (৪৫) উপজেলার সাপমারা ইউনিয়নের মদনপুর গ্রামের মুসা ব্যাপারির ছেলে। তিনি তিন সন্তানের জনক।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, গোবিন্দগঞ্জ থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একটি কার্গোবাহী ট্রাক কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি উল্টে গিয়ে চালক কার্গো ট্রাকের চাকার নিচে পিষ্ট ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে লাশ উদ্ধার করে। দুর্ঘটনায় ইজিবাইকে থাকা অপর এক যাত্রী একই ইউনিয়নের খামারপাড়া এলাকার বাসিন্দা আইয়ুব আলীকে (২৬) আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক কার্গো ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহযোগী পালিয়ে গেছে।