তাহিরপুরে পর্যটন কেন্দ্র শিমুল বাগান রক্ষার দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীর পাড় কাটা বন্ধ করে পর্যটন স্পট ও এশিয়ার বৃহত্তম শিমুল বাগান রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় জনসাধারণ।

মেহেদী হাসান ভূঁইয়া, তাহিরপুর (সুনামগঞ্জ)

Location :

Tahirpur
তাহিরপুরে পর্যটন কেন্দ্র শিমুল বাগান রক্ষার দাবিতে মানববন্ধন
তাহিরপুরে পর্যটন কেন্দ্র শিমুল বাগান রক্ষার দাবিতে মানববন্ধন |নয়া দিগন্ত

সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীর পাড় কাটা বন্ধ করে পর্যটন স্পট ও এশিয়ার বৃহত্তম শিমুল বাগান রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় জনসাধারণ।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরের দিকে উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী সংলগ্ন পর্যটন কেন্দ্র এশিয়ার বৃহত্তম শিমুল বাগানের সামনে স্থানীয় বাসিন্দারা এ মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রশাসনের পক্ষ থেকে এখনই জোরালো পদক্ষেপ গ্রহণ করা না হলে পর্যটন কেন্দ্রটি বিলীন হয়ে যাবে।

এসময় স্থানীয় শত শত বাসিন্দা মানববন্ধনে অংশ নিয়ে দাবির সাথে একাত্মতা পোষণ করেন।

মানববন্ধনে বক্তাগণ বলেন, দীর্ঘদিন ধরে একটি বালুখেকো চক্র শিমুল বাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে নিয়ে যাচ্ছে। এভাবে নদীর পাড় কাটা অব্যাহত থাকলে এশিয়ার বৃহত্তম এ শিমুল বাগান বিলীন হয়ে যাবে। শুধু শিমুল বাগানই নয়, কয়েকটি গ্রাম বিলীন হয়ে যাবে। ইতোমধ্যে বিলীন হয়ে যাওয়া এলাকা থেকে হাজারো পরিবার অন্যত্র চলে গেছেন। এছাড়া এলাকার প্রাকৃতিক পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র হুমকির মুখে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি বাড়ানো ও জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান মানববন্ধনে অংশ গ্রহণকারীরা।

মানববন্ধনে তাহিরপুর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আহ্বায়ক কমিটির সদস্য ও বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাখাব উদ্দিন, উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম উদ্দিন তালুকদার, যুবদল সভাপতি আক্তার হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডাক্তার হাবিবুর রহমান, উত্তর বড়দল যুবদলের সহসভাপতি দুলাল মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।