মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন কারাগারে

চট্টগ্রাম আমলী আদালত এ আদেশ দেন।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)
গিয়াস উদ্দিন কারাগারে
গিয়াস উদ্দিন কারাগারে |নয়া দিগন্ত

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিনকে (৬৫) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার (২৪ মে) দুপুরে চট্টগ্রাম আমলী আদালত এ আদেশ দেন।

জানা যায়, তাকে আদালতে আনা হলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দেন।

এর আগে, শুক্রবার (২৩ মে) ভোর ৫টার দিকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে মিরসরাই থানায় দায়ের করা নাশকতার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এ সময় সময় গিয়াস উদ্দিনের সাথে তার স্ত্রী তাহমিনা গিয়াসও উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার (মিরসরাই-সীতাকুণ্ড সার্কেল) লাবিব আব্দুল্লাহ জানান, গিয়াস উদ্দিনের বিরুদ্ধে মিরসরাই থানায় পাঁচটি এবং জোরারগঞ্জ থানায় দু’টি নাশকতার মামলা রয়েছে। এসব মামলার প্রেক্ষাপটে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গিয়াস উদ্দিনের স্ত্রী তাহমিনা গিয়াস জানান, দীর্ঘ দিন আমেরিকায় থাকার পর তারা দেশে ফিরছিলেন। বিমান থেকে নামার পরে ইমিগ্রেশন পুলিশ তাকে (গিয়াস উদ্দিন) গ্রেফতার করে মিরসরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।