নীলফামারীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নীলফামারীর ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে হলুদ, পাট ও আউশ ধানের বীজ এবং সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আবদুল গফুর, নীলফামারী

Location :

Nilphamari
নীলফামারী উপজেলা কৃষি অফিসে উদ্বোধনী অনুষ্ঠান
নীলফামারী উপজেলা কৃষি অফিসে উদ্বোধনী অনুষ্ঠান |নয়া দিগন্ত

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নীলফামারীর ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে হলুদ, পাট ও আউশ ধানের বীজ এবং সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে নীলফামারী উপজেলা কৃষি অফিসের হলরুমে উপজেলা কৃষি অফিস আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করা হয়।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার বকুল ইসলাম ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম।

উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ জানান, ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনার আওতায় সদর উপজেলার ৪০ জন কৃষককে ১০০ কেজি করে হলুদ বীজ, পাঁচ কেজি ড্যাব ও পাঁচ কেজি পটাশ সার এবং ৩৫০ জন কৃষকের মাঝে এক কেজি করে পাট বীজ, পাঁচ কেজি ড্যাব ও পাঁচ কেজি পটাশ সার প্রদান করা হবে। এছাড়াও ৪০০ জন কৃষকের মাঝে পাঁচ কেজি করে আউশ ধানের বীজ, ১০ কেজি ড্যাব ও ১০ কেজি পটাশ সার প্রদান করা হবে।