শিক্ষার সুফল পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর : মোস্তাফিজুর রহমান

নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো: মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘বিগত সরকার শিক্ষা খাতকে ধ্বংস করে দিয়েছে। প্রতিটি ঘরে ঘরে শিক্ষার সুফল পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।’

নওগাঁ প্রতিনিধি

Location :

Naogaon
শিক্ষার সুফল পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর : মোস্তাফিজুর রহমান
শিক্ষার সুফল পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর : মোস্তাফিজুর রহমান |নয়া দিগন্ত

নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো: মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘বিগত সরকার শিক্ষা খাতকে ধ্বংস করে দিয়েছে। প্রতিটি ঘরে ঘরে শিক্ষার সুফল পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।’

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে নওগাঁর সাপাহারে চৌধুরী চাঁদ মোহাম্মদ ডিগ্রি কলেজের কলেজ মাঠে নবীনবরণ অনুষ্ঠানে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মোস্তাফিজুর রহমান বলেন, ‘বর্তমান বিএনপি সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। কারণ শিক্ষা একটি জাতি মেরুদন্ড। যে জাতি যত শিক্ষিত, সেই জাতি তত উন্নত। তাই দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে হলে শিক্ষার বিকল্প নেই। বিএনপি সরকার শিক্ষা বান্ধব সরকার। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মহিলা কলেজ সরকারি করার উদ্যোগ নিয়েছেন।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আবু এরফান আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার ও কলেজের সভাপতি রোমানা রিয়াজ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম, সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, কলেজের উপাধ্যক্ষ আব্দুল মজিদ প্রমুখ।

এ সময় কলেজের শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।