পাবনার ৫টি আসনের ২টি বিএনপির, ৩টি জামায়াতের

বিজয়ী প্রার্থীরা হলেন নাজিবুর রহমান মোমেন, সেলিম রেজা হাবিব, আলী আছগার, আবু তালেব মণ্ডল এবং শামসুর রহমান শিমুল বিশ্বাস।

এসএম আলাউদ্দিন, পাবনা

Location :

Pabna
বিজয়ী প্রার্থীরা
বিজয়ী প্রার্থীরা |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে দুইটিতে বিএনপি ও তিনটিতে জামায়াতে ইসলামীর প্রার্থী জয়লাভ করেছে। পাবনা-২ ও পাবনা-৫ আসনে বিএনপি এবং পাবনা-১, ৩ ও ৪ আসনে জিতেছে জামায়াত।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে জেলা রিটার্নিং অফিসার ও পাবনা জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা বেসরকারিভাবে পাঁচটি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

প্রাপ্ত ফলাফলে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন পাবনা-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের ব্যারিষ্টার নাজিবুর রহমান মোমেন বিজয়ী হয়েছে। তিনি পেয়েছেন এক লাখ ২৯ হাজার ৯৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রতীকের শামসুর রহমানপেয়েছেন এক লাখ চার হাজার ২৪৫ ভোট। ২৫ হাজার ৭২৯ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন জামায়াত প্রার্থী নাজিবুর রহমান মোমেন।

পাবনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের একেএম সেলিম রেজা হাবিব দুই লাখ ১৫ হাজার ৪০৬ ভোটে পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হেসাব উদ্দিন পেয়েছেন ৭৭ হাজার ২৪২ ভোট। এক লাখ ৩৮ হাজার ১৬৪ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী সেলিম রেজা হাবিব।

পাবনা-৩ আসনে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের মুহাম্মাদ আলী আছগর। তিনি পেয়েছেন এক লাখ ৪৭ হাজার ৪৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন পেয়েছেন এক লাখ ৪৪ হাজার ২০৬ ভোট। এখানে বিএনপি প্রার্থী তুহিন হেরেছেন ৩২৬৯ ভোটের ব্যবধানে।

পাবনা-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের আবু তালেব মণ্ডল এক লাখ ৩৭ হাজার ৬৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব পেয়েছেন এক লাখ ৩৩ হাজার ৯৯২ ভোট। ৩৬৮৩ ভোটের ব্যবধানে হেরেছেন বিএনপি প্রার্থী হাবিব।

পাবনা-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন এক লাখ ৮১ হাজার ১৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রিন্সিপাল ইকবাল হোসাইন পেয়েছেন এক লাখ ৬৩ হাজার ১৮৬ ভোট। ১৭ হাজার ৯৮৩ ভোটের ব্যবধানে জিতেছেন বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাস।