এনসিপির আখতারকে হত্যার হুমকি, থানায় জিডি

নির্বাচনী প্রচার-প্রচারণা চলাকালীন সময়ে তার মোবাইল ফোনে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়া হয়।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
আখতার হোসেন
আখতার হোসেন |ফাইল ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ আসনে সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) সদস্য সচিব আখতার হোসেনকে মোবাইল ফোনে হত্যার হুমকির অভিযোগে সাধারণ ডায়েরি করা হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রংপুরের পীরগাছা থানায় এই ডায়েরি করেন আখতার হোসেন।

ডায়েরিতে আখতার অভিযোগ করেন, বিকেল সাড়ে ৫টার সময় পীরগাছার ছাওলা ইউনিয়নের কিশামত গ্রামে নির্বাচনী প্রচার-প্রচারণা চলাকালীন সময়ে তার ০১৭৭৪৫৬৬৭৫৯ নম্বর মোবাইল ফোনে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়া হয়।

এ বিষয়ে আখতার বলেন, ‘আমার প্রতিপক্ষ নানাভাবে কালোটাকা ও পেশীশক্তি ব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে। তারই অংশ হিসেবে এ ঘটনা ঘটতে পারে।’

তিনি প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।

এ আসনে আখতার হোসেনের প্রতিদ্বন্দ্বী বিএনপির এমদাদুল হক ভরসা। আখতার এখানে ১১ দলীয় জোটের প্রার্থী।