৪ বীর মুক্তিযোদ্ধাসহ শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান

যোগদানকারী বীর মুক্তিযোদ্ধারা হলেন আবু বকর সিদ্দিক, ওসমান গনি, রমিজ উদ্দিন ও মোহাম্মদ আলী।

মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা

Location :

Chandpur
এনসিপিতে যোগদান
এনসিপিতে যোগদান |নয়া দিগন্ত

চাঁদপুরের মতলব উত্তরে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) চার বীর মুক্তিযোদ্ধাসহ শতাধিক নেতাকর্মী যোগদান করেছেন।

শুক্রবার (৫ জুন) বিকেলে উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এনসিপি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তারা যোগদান করেন।

যোগদানকারী বীর মুক্তিযোদ্ধারা হলেন আবু বকর সিদ্দিক, ওসমান গনি, রমিজ উদ্দিন ও মোহাম্মদ আলী।

অনুষ্ঠানে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ নিজামউদ্দিন, চাঁদপুর জেলা এনসিপির আহ্বায়ক মাহবুবুল আলম, কেন্দ্রীয় যুব নারী শক্তির যুগ্ম আহ্বায়ক ইসরাত জাহান বিন্দু, সদস্য সচিব আমানউল্লাহ পাটওয়ারী উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন ছাত্রশক্তি, যুবশক্তি, নারীশক্তি ও শ্রমিকশক্তি এবং এনসিপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।