হোসেনপুরে মোটরসাইকেল চাপায় ব্যবসায়ী নিহত

বৃহস্পতিবার রাত ১২টায় দিকে হোসেনপুর বাজার থেকে ব্যবসার কাজ শেষে দোকান বন্ধ করে ভাইকে নিয়ে বাড়ি যাচ্ছিলেন আসলাম। পথে পৌর সদরের খাদ্য গোডাউন চৌরাস্তা সড়ক পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাদের চাপা দিলে আসলাম ও তার ভাই গুরুতর আহত হন।

জাহাঙ্গীর আলম, হোসেনপুর (কিশোরগঞ্জ)

Location :

Hossainpur
সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত |নয়া দিগন্ত গ্রাফিক্স

কিশোরগঞ্জের হোসেনপুরে মোটরসাইকেল চাপায় মো: আসলাম মিয়া (৩৬) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে পৌর সদরের খাদ্য গোডাউন চৌরাস্তা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসলাম মিয়া উপজেলার শাহেদল ইউনিয়নের উত্তর কুড়িমামা গ্রামের মো: সুরুজ আলীর ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১২টায় দিকে হোসেনপুর বাজার থেকে ব্যবসার কাজ শেষে দোকান বন্ধ করে ভাইকে নিয়ে বাড়ি যাচ্ছিলেন আসলাম। পথে পৌর সদরের খাদ্য গোডাউন চৌরাস্তা সড়ক পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাদের চাপা দিলে আসলাম ও তার ভাই গুরুতর আহত হন।

আশপাশের লোকজন তাদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আসলামকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেও তার অবস্থার আরো অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার (৬ মার্চ) তার মৃত্যু হয়।

উপজেলার শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ফিরোজ উদ্দিন ব্যবসায়ী আসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।