ঋণের টাকার চাপে আশুলিয়ায় যুবকের আত্মহত্যা

পাওনাদারের চাপ সহ্য করতে না পেরে যুবক বিষপানে আত্মহত্যা করেছেন। বিভিন্ন এনজিও ও ব্যক্তি থেকে তিনি ১৪ লক্ষাধিক টাকা ঋণ করেছিলেন।

তুহিন আহামেদ, আশুলিয়া (ঢাকা)

Location :

Dhaka
‎আশুলিয়া থানা
‎আশুলিয়া থানা |ফাইল ছবি

ঢাকার আশুলিয়ায় ঋণের টাকার জন্য পাওনাদারের চাপ সহ্য করতে না পেরে সূর্য মনি দাস ওরফে সজিব (৩৫) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন।

‎বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে আশুলিয়ার শিমুলিয়া ঋষিপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে, বিকেলে তিনি বিষপান করেন।

সজিব ওই এলাকার নূকোল চন্দ্র মনি দাসের ছেলে। তিনি ধামরাইয়ের রঘুনাথপুর স্ট্যান্ডে সেলুনের কাজ করতেন।

স্বজনরা জানায়, আশা, আম্বালা, পল্লীমঙ্গল, এসডিআইসহ বেশ কয়েকটি এনজিও থেকে কয়েক লক্ষাধিক টাকা ঋণ নেয় সজিব। এছাড়া এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে সুদের ওপর টাকা নিয়ে তার ১৪ লক্ষাধিক টাকা ঋণ হয়। দীর্ঘদিন সুধের টাকা ও এনজিওর টাকার চাপে পড়ে হতাশায় ভোগছিলেন তিনি। এরই সূত্র ধরে বিশ খেয়ে তিনি আত্মহত্যা করেন।

‎এলাকাবাসী জানায়, দীর্ঘদিন বিভিন্ন এনজিও ও সুদের টাকার জন্য মানুষ তাকে চাপ প্রয়োগ করত। সেই চাপ সহ্য করতে না পেরেই তিনি বিকেলে বিষাক্ত কিছু সেবন করে। পরে পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে তাকে আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী কয়েকজন জানান, সজিব ও তার শ্যালিকা রসমালার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি শ্যালিকার বিয়ে ঠিক হলে সজিব তা মেনে নিতে পারেনি। তাই আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে জানান এলাকাবাসী। তবে ঋণগ্রস্থ ছিল বলেও জানান তারা।

‎আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো: মিরাজ আকন্দ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।