বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী

মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে বান্দরবান ৩০০ নং আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মারমা, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দিন, বান্দরবানের জেলা প্রশাসক মো: সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো: ওহাবুল ইসলাম খন্দকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মিনারুল হক, বান্দরবান

Location :

Bandarban
বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী
বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী |নয়া দিগন্ত

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সরকারি উদ্যোগে পুনর্বাসন করা হবে। তাদের ভেঙে যাওয়া ঘরবাড়িগুলো সরকারি উদ্যোগে সংস্কার করে দেয়া হবে। এছাড়া বন্যা ও জলাবদ্ধতা রোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে সরকার।’

বুধবার বিকেলে বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

bandarban pic 2

মন্ত্রী বান্দরবানের বালাঘাটার কাছে ভরাখালি এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের দেখতে যান। সেখানে ক্ষতিগ্রস্তদের মাঝে তিনি ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এর আগে সকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বালাঘাটা বাজার সংলগ্ন আমবাগান এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে বান্দরবান ৩০০ নং আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মারমা, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দিন, বান্দরবানের জেলা প্রশাসক মো: সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো: ওহাবুল ইসলাম খন্দকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বন্যা-পরবর্তী পরিস্থিতি নিয়ে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।