ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৃথক ঘটনায় দুই কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কান্তি নাথ।
নিহতরা হলে নবীনগর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোপীনাথপুর মনতলা গ্রামের বাসিন্দা বাদল বর্মনের ছেলে আশিক বর্মন (১৬)। অপরজন উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামের মো: খলিল মিয়ার ছেলে আতিক ইসলাম (১৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আশিক পেশায় একজন ব্যাটারিচালিত ইজিবাইকচালক। মঙ্গলবার রাতে জরুরি কাজে ঘরের বাইরে গেলে আর বাড়িতে ফেরেনি। সকালে তার বাড়িসংলগ্ন আমগাছে ঝুলন্ত অবস্থায় লাশটি দেখতে পান স্বজনরা।
অন্যদিকে আতিক ঈদুল ফিতরের পর থেকেই নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায়নি। সকালে তার বাড়ির পাশের পুকুরে লাশ ভাসতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা।
ওসি রাজীব কান্তি নাথ দৈনিক নয়া দিগন্তকে বলেন, ‘পৃথক পৃথক জায়গা থেকে দু’টি কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।’



