আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

শনিবার দুপুর ১২টার দিকে আবু তালহাকে বাড়িতে দেখতে না পেয়ে তার মা ঘরের আশপাশ ও প্রতিবেশীর বাড়িতে খোঁজাখুঁজি করেন।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Araihazar
পানিতে ডুবে শিশুর মৃত্যু
পানিতে ডুবে শিশুর মৃত্যু |প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে আবু তালহা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের টেকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবু তালহা ওই এলাকার আলী আকবরের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টার দিকে আবু তালহাকে বাড়িতে দেখতে না পেয়ে তার মা ঘরের আশপাশ ও প্রতিবেশীর বাড়িতে খোঁজাখুঁজি করেন। পরে বেলা সাড়ে ১২টার দিকে বাড়ির পাশের পুকুরে শিশুটির লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পাঁচমুখী আব্দুল মালেক প্রধান হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টা ১৫ মিনিটে আবু তালহাকে মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে অসাবধানতাবশত শিশুটি পানিতে পড়ে ডুবে যায়।