ওয়ারেন্টভুক্ত আসামি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কক্সবাজার সদর উপজেলার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বদিউল আলম আমীরকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) ভোরে নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মানব পাচার ও নারী নির্যাতনের পৃথক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন তিনি।
জানা যায়, কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক সাগর দে’র নেতৃত্বাধীন পুলিশ ফোর্স বদিউল আলম আমীরকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, বদিউল আলম আমীরের বিরুদ্ধে দু’টি মামলার ওয়ারেন্ট ছিল। তাকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে তার বিরুদ্ধে দায়ের হওয়া আরো বিভিন্ন মামলার ব্যাপারে অনুসন্ধান করা হচ্ছে।


