লিডিং ইউনিভার্সিটির ৭৫তম সিন্ডিকেট সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ

সভায় লিডিং ইউনিভার্সিটির ৩৮তম অ্যাকাডেমিক কাউন্সিল সভা এবং ১৯তম অর্থ কমিটির সভাসহ অন্যান্য সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের অনুমোদন, শিক্ষক ও কর্মকর্তাদের চাকরি বর্ধিতকরণ, নিয়োগ, এবং শিক্ষার মানোন্নয়নসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
লিডিং ইউনিভার্সিটির ৭৫তম সিন্ডিকেট সভা
লিডিং ইউনিভার্সিটির ৭৫তম সিন্ডিকেট সভা |নয়া দিগন্ত

সিলেটে লিডিং ইউনিভার্সিটির ৭৫তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ মে ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়।

সভায় লিডিং ইউনিভার্সিটির ৩৮তম অ্যাকাডেমিক কাউন্সিল সভা এবং ১৯তম অর্থ কমিটির সভাসহ অন্যান্য সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের অনুমোদন, শিক্ষক ও কর্মকর্তাদের চাকরি বর্ধিতকরণ, নিয়োগ, এবং শিক্ষার মানোন্নয়নসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন সিন্ডিকেট চেয়ারম্যান লিডিং ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। এতে লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা এবং ট‍্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মনোনীত সদস্য প্রফেসর প্রফেসর ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, অ্যাকাডেমিক কাউন্সিল মনোনীত সদস্য প্রফেসর ড. এম আর কবির, লিডিং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের মনোনীত সদস্য সৈয়দ আব্দুল হাই, প্রফেসর ড. এ এন এম মেশকাত উদ্দিন, দেওয়ান সাকিব আহমেদ, ভিসি মনোনীত সদস‍্য লিডিং ইউনিভার্সিটির ব‍্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান কাজী মো. জাহিদ হাসান, সিন্ডিকেট সদস্য সচিব লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো: মফিজুল ইসলাম এবং আমন্ত্রিত সদস‍্য পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ ও সহকারি রেজিস্ট্রার (এইচ আর) মো: শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

এর আগে সকালে রক্তদান ও টিকাদানের গুরুত্ব ছড়িয়ে দিতে এবং শিক্ষার্থীদের রক্তদানে উদ্বুদ্ধকরণের লক্ষ্য নিয়ে লিডিং ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিসেস ক্লাব প্রতিবছরের ন্যায় সেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে।

সন্ধানী-জালালাবাদ রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ ইউনিটের সহযোগীতায় লিডিং ইউনিভার্সিটির সোস্যাল সার্ভিসেস ক্লাবের উদ‍্যোগে বিশ্ববিদ্যালয়ের গ‍্যালারি-১ এ দিনব্যাপী ব্লাড ডোনেশন এবং ভ্যাক্সিনেশন ক্যাম্পইন-২০২৬ আয়োজন করা হয়। এসময় ব্যাপক সংখ্যক শিক্ষার্থী ও কর্মচারীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং শিক্ষার্থীরা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদানে আগ্রহী শিক্ষার্থীদের নামের তালিকা প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি নির্দিষ্ট মূল্য পরিশোধের মাধ্যমে শিক্ষার্থীরা টিকা গ্রহণ করেন।

রক্তদান কর্মসূচি পরিদর্শন করেন লিডিং ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। এসময় তিনি বলেন, ‘রক্তদান একটি মহৎ কাজ। রক্ত দানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ‍্যে মানবিক গুণাবলি জাগ্রত হয়। রক্তদান কর্মসূচিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ খুবই প্রশংসনীয়।’

তিনি আরো বলেন, ‘অন্যকে রক্ত দেয়ার মাধ্যমে যেমন তার জীবন বাঁচানো যায়, তেমনি রক্তদান করলে নিজের শরীরেরও উপকার হয়। ছিন্নমূল, দরিদ্র এবং অসহায় মানুষের পাশে থেক লিডিং ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব সবসময়ই সহায়তার হাত বাড়িয়ে দেয় যা শিক্ষার্থীদের মধ‍্যে মানবিক গুণাবলির চেতনাকে জাগ্রত করার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা শিখায়।’

তিনি এ কর্মসূচির আয়োজন করার জন‍্য লিডিং ইউনিভার্সিটির সোস্যাল সার্ভিসেস ক্লাবকে এবং সহযোগিতা করার জন‍্য সন্ধানী, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ ইউনিটকে ধন্যবাদ জানান।

লিডিং ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিসেস ক্লাবের সদস্য নাজমুল এবং সাজ্জাদের সঞ্চালনায় অনুষ্ঠানে সোশ্যাল সার্ভিসেস ক্লাবের উপদেষ্টা মিসেস রুম্পা শারমিন, সহ-উপদেষ্টা ইঞ্জিনিয়ার অমিত চক্রবর্তী এবং ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিল মেন্টোর্স এবং সিলেট ইম্পেরিয়াল হসপিটাল।