দেবিদ্বারে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

‘পুষ্টি বৈষম্যের দিন শেষ—গড়ব স্বনির্ভর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার দেবিদ্বারে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হয়েছে।

দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Debidwar
দেবিদ্বারে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
দেবিদ্বারে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা |নয়া দিগন্ত

‘পুষ্টি বৈষম্যের দিন শেষ—গড়ব স্বনির্ভর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার দেবিদ্বারে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টার দিকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মহিবুল সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো: ফয়সল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিশু বিশেষজ্ঞ ডা: শুভ্রাদত্ত এবং রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা ডা: সাদাত ইরতিশিয়াম।

প্রধান অতিথির বক্তব্যে মো: ফয়সল উদ্দিন দেবিদ্বারে কলাসহ বিভিন্ন মৌসুমি ফলে কার্বাইড ব্যবহারের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

তিনি কার্বাইড ও ফরমালিন মেশানোর সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত মোবাইল কোর্ট পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় বক্তারা প্রসেসড খাদ্য বর্জন করে পুষ্টিকর ও নিরাপদ খাদ্য গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তারা গর্ভবতী নারী, প্রবীণ ব্যক্তি ও শিশুদের জন্য দেশীয় ফলমূল, শাকসবজি ও স্বাভাবিক খাদ্য গ্রহণের পরামর্শ দেন।

অনুষ্ঠানে স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।