গোবিন্দগঞ্জে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

বিকেলে ফুটবল খেলা শেষে কয়েকজনের সাথে করতোয়া নদীতে গোসল করতে নামে আসিফ। একপর্যায়ে সাঁতার কাটার সময় নদীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় সে।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা

Location :

Gobindaganj
পানিতে ডুবে কিশোরের মৃত্যু
পানিতে ডুবে কিশোরের মৃত্যু |প্রতীকী ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আসিফ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার খলসী এলাকায় করতোয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসিফ উপজেলার কামারদহ ইউনিয়নের বকচর মধ্যপাড়া গ্রামের ফুলমিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ফুটবল খেলা শেষে কয়েকজনের সাথে করতোয়া নদীতে গোসল করতে নামে আসিফ। একপর্যায়ে সাঁতার কাটার সময় নদীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় সে। পরে স্থানীয়রা প্রায় এক ঘণ্টা ধরে নদীতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময়ের চেষ্টায় নদী থেকে কিশোর আসিফের লাশ উদ্ধার করা হয়।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মাসুদ রানা বলেন, খবর পেয়ে উদ্ধার কার্যক্রম চালানো হয়। দীর্ঘ সময়ের চেষ্টায় কিশোর আসিফকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।