প্রশাসনের সহায়তায় পরিবারের কাছে ফিরে গেল মানিকগঞ্জের মাহি

মাহি একমাস পূর্বে রাগ করে নিজ বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন মাধ্যমে লালপুরে আসে।

লালপুর (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
মায়ের হাতে তুলে দেয়া হচ্ছে মাহিকে
মায়ের হাতে তুলে দেয়া হচ্ছে মাহিকে |নয়া দিগন্ত

নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের সহায়তায় পরিবারের কাছে ফিরে গেল মানিকগঞ্জে হারিয়ে যাওয়া মাহি।

সোমবার (৯ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ কার্যালয়ে তাকে তার মায়ের হাতে তুলে দেন।

মাহিয়া আক্তার মাহি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার হরিহরপুর গ্রামের মো: আব্দুল রাজ্জাকের মেয়ে।

জানা যায়, মাহি একমাস পূর্বে রাগ করে নিজ বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন মাধ্যমে লালপুরে আসে।

বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে প্রাথমিকভাবে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের মো: খাইরুল ইসলামের পরিবারের জিম্মায় রাখা হয়।

মানিকগঞ্জের শিবালয় উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করে মেয়েটির পরিবারের সন্ধান করা হয়।

মাহিয়ার মা সাফিয়া খাতুন তার মেয়েকে গ্রহণ করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মেয়েকে নিয়ে যাওয়ার জন্য আর্থিক সহায়তা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ মেয়েটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান। সেই সাথে মাহিকে নিরাপদে রাখার জন্য সকলকে ধন্যবাদ জানান।