রাণীনগরে আগুনে ২ ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

ভুক্তভোগী সেলিম জানান, গতকাল মঙ্গলবার তার ছোট ভাই বেলালের স্ত্রী ঘরের দরজায় তালা দিয়ে বাপের বাড়ি বেড়াতে চলে যান। ঘর তালাবদ্ধ থাকায় এবং আগুনের ভয়াবহতা বেশি হওয়ায় ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ টাকা, গুরুত্বপূর্ণ দলিলপত্রাদিসহ কোনো মালামালই বের করা সম্ভব হয়নি।

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা

Location :

Raninagar
আগুনে প্রাণপণ প্রচেষ্টায় ফায়ার সার্ভিস কর্মীরা
আগুনে প্রাণপণ প্রচেষ্টায় ফায়ার সার্ভিস কর্মীরা |সংগৃহীত

নওগাঁর রাণীনগরে আগুনে দুই ভাইয়ের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (৩ জুন) সকাল ৮টার দিকে রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়নের কসবাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, সকালে হঠাৎ করেই বাড়িতে আগুন জ্বলতে দেখে বেলালের বড় ভাই মো: সেলিম হোসেন তাৎক্ষণিকভাবে রাণীনগর ফায়ার সার্ভিসে খবর দেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনে বাড়িটি পুড়ে ছাই হয়ে যায়।

ভুক্তভোগী সেলিম জানান, গতকাল মঙ্গলবার তার ছোট ভাই বেলালের স্ত্রী ঘরের দরজায় তালা দিয়ে বাপের বাড়ি বেড়াতে চলে যান। ঘর তালাবদ্ধ থাকায় এবং আগুনের ভয়াবহতা বেশি হওয়ায় ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ টাকা, গুরুত্বপূর্ণ দলিলপত্রাদিসহ কোনো মালামালই বের করা সম্ভব হয়নি। সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

তার দাবি, আগুনে তাদের প্রায় দুই থেকে আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।

এদিকে, খবর পেয়ে রাণীনগর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার ফাইটার সেলিম হোসেন জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব ও তদন্ত অনুযায়ী, আগুনে আনুমানিক ৭০ হাজার টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় দেড় লাখ টাকার সমপরিমাণ মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ আগুনের সূত্রপাত হয়।