মে দিবসে মাদারগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি

জামালপুরের মাদারগঞ্জে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Location :

Madarganj
মে দিবসে মাদারগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি
মে দিবসে মাদারগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি |নয়া দিগন্ত

মাদারগঞ্জ ( জামালপুর) সংবাদদাতা

জামালপুরের মাদারগঞ্জে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে উপজেলা সদরে বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিক, সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়। এ সময় শ্রমিকদের ন্যায্য মজুরি, অধিকার প্রতিষ্ঠা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

পরে আয়োজিত শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শেখ সাদিউর রহমান।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের উপদেষ্টা ও মাদারগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল আমিন বলেন, ‘দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি শ্রমিক শ্রেণি। তাদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।’

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা জামায়াতের সেক্রেটারি ফরহাদ হোসেন শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এ সময় পৌর জামায়াতের আমির আতিকুর রহমান সেলিমসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।

বক্তারা শ্রমিকদের কর্মসংস্থান বৃদ্ধি, শোষণমুক্ত সমাজ গঠন, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শ্রমিকবান্ধব নীতিমালা প্রণয়নের দাবি জানান।

সমাবেশ শেষে শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিপুল সংখ্যক শ্রমিক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।