আতিকুর রহমান, ঝালকাঠি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য ঝালকাঠির ২৩৭ কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ভোটের প্রয়োজনীয় সব সরঞ্জাম। একই সাথে আইনশৃঙ্খলা রক্ষায় পাঠানো হচ্ছে আনসার-ভিডিপির সদস্যদের।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে জেলার চারটি উপজেলা পরিষদে একযোগে এসব সরঞ্জাম প্রিজাইডিং অফিসারদের কাছে বুঝিয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকরতাসহ নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তারা।
ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেগুফতা মেহনাজ বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সবরকম ব্যবস্থা নেয়া হয়েছে।’
ঝালকাঠিতে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।



