মোরেলগঞ্জে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভা

দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলে মোরেলগঞ্জ-শরণখোলার জনপদে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ থাকবে নিরাপদে। অবহেলিত এলাকার উন্নয়নে পানগুছি নদীর পূর্ব পাড়ে ১০টি ইউনিয়নে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়ন করা হবে।

Location :

Bagerhat
মোরেলগঞ্জ উপজলোর রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ মাঠে জামায়াতের  নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়
মোরেলগঞ্জ উপজলোর রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ মাঠে জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় |নয়া দিগন্ত

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম বলেছেন, দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলে মোরেলগঞ্জ-শরণখোলার জনপদে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ থাকবে নিরাপদে। অবহেলিত এলাকার উন্নয়নে পানগুছি নদীর পূর্ব পাড়ে ১০টি ইউনিয়নে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়ন করা হবে। ইনসাফভিত্তিক রাষ্ট্রগঠনে ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে মোরেলগঞ্জ উপজলোর রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন জামায়াত ইসলামী আয়োজিত দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রামচন্দ্রপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আবু বকর শেখের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াত আমির অধ্যাপক মাওলানা শাহাদাৎ হোসাইন, উপজেলা সেক্রেটারি মাওলানা মাকসুদ আলী খান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান খান, ইউপি সদস্য মো. ইমাম হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভা সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. হাবিবুর রহমান।