দিনাজপুর জেলায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বৈদ্যুতিক পিলার ভেঙে পড়ায় বিরল উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।
বুধবার (৬ মে) দুপুরে জেলার উপর দিয়ে কালবৈশাখী বয়ে যায়।
এসময় ঝড়ে অনেক বাড়িঘর ভেঙে যায়। বিরলে উপজেলার বিভিন্ন এলাকায় ভেঙে পড়েছে প্রায় ৮ থেকে ১০টি বৈদ্যুতিক খুঁটি। ছিঁড়ে গেছে তার। ফলে পুরো এলাকা এখন অন্ধকারে নিমজ্জিত।
বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ দ্রুত মেরামতের কাজ শুরু করলেও খুঁটিগুলো নতুন করে স্থাপন করে সংযোগ সচল করার কাজ চলছে।



