বিরামপুরে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

গাছ আমাদের অক্সিজেন দেয়, ওষুধি গাছ আমাদের শরীরের নানাবিধ উপকারে আসে।

Location :

Birampur
বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন |নয়া দিগন্ত

জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর)

দেশের পরিবেশ রক্ষায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দিনাজপুরের বিরামপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. শফিকুল ইসলাম। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির সভাপতি মিঞা মো: শফিকুল আলম মামুন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা সকলেই উপজেলা চত্বরে কয়েকটি গাছের চারা রোপন করেন এবং গাছ রোপনের মাধ্যমে বাস্তব প্রতিফলন ঘটাতে উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির মধ্যে বিনামূল্যে ২১ হাজার ৬০০ ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় দলীয় নির্দেশনা মোতাবেক আমাদের এ বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে। গাছ আমাদের অক্সিজেন দেয়, ওষুধি গাছ আমাদের শরীরের নানাবিধ উপকারে আসে। তাই পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম।

এ সময় কৃষিবিদ আবু তারেক সিদ্দিকী, জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, তোছাদ্দেক হোসেন তোছা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, যুবদলের আহ্বায়ক জীবন চৌধুরী শাহিন, সদস্য সচিব অ্যাডভোকেট মিঞা মো: শিরণ আলম, উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।