নীলফামারীতে ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

জেলা পরিষদের অর্থায়নে ২ কোটি ৩০ লাখ ২ হাজার ২৪১ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হবে। চারতলা বিশিষ্ট এ আধুনিক ডাকবাংলোতে আবাসন সুবিধাসহ অতিথিদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন আধুনিক সুযোগ-সুবিধা রাখা হবে।

নীলফামারী প্রতিনিধি

Location :

Nilphamari
নীলফামারী সদর উপজেলা ডাকবাংলো প্রাঙ্গণে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান
নীলফামারী সদর উপজেলা ডাকবাংলো প্রাঙ্গণে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান |নয়া দিগন্ত

নীলফামারীতে চারতলা বিশিষ্ট আধুনিক ডাকবাংলো ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলা ডাকবাংলো প্রাঙ্গণে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাইদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মোবাশ্বিরাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

জেলা পরিষদের অর্থায়নে ২ কোটি ৩০ লাখ ২ হাজার ২৪১ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হবে। চারতলা বিশিষ্ট এ আধুনিক ডাকবাংলোতে আবাসন সুবিধাসহ অতিথিদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন আধুনিক সুযোগ-সুবিধা রাখা হবে।

জেলা প্রশাসক বলেন, সরকারি অতিথি ও সেবাগ্রহীতাদের জন্য মানসম্মত আবাসন নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবনটি নির্মিত হলে জেলার প্রশাসনিক কার্যক্রম ও অতিথি ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব পড়বে।

প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম জানান, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে নিয়মিত তদারকি করা হবে।