ফকিরহাটে সরকারি বস্তায় ধান বহন, ব্যবসায়ী গ্রেফতার

পুলিশ জানায়, গত মঙ্গলবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পালেরহাট এলাকা থেকে ট্রাকসহ ধান জব্দ করা হয়। ট্রাকে থাকা সব বস্তায় সরকারি সিল পাওয়া যায়।

আব্দুল আউয়াল, ফকিরহাট (বাগেরহাট)

Location :

Bagerhat
ফকিরহাটে সরকারি বস্তায় ধান বহন করা ট্রাক
ফকিরহাটে সরকারি বস্তায় ধান বহন করা ট্রাক |নয়া দিগন্ত

বাগেরহাটের ফকিরহাটে সরকারি ট্যাগ লাগানো বস্তায় ধান বহনের অভিযোগে সাধন ঘোষ (৩৮) নামে এক ধান ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ট্রাকসহ ৪৩১ বস্তা ধান জব্দ করা হয়।

বুধবার (১৭ জুন) সকালে ফকিরহাট মডেল থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সাধন ঘোষ বটিয়াঘাটার ভাদগাতী এলাকার পরলোকগত পরিতোষ ঘোষের ছেলে।

পুলিশ জানায়, গত মঙ্গলবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পালেরহাট এলাকা থেকে ট্রাকসহ ধান জব্দ করা হয়। ট্রাকে থাকা সব বস্তায় সরকারি সিল পাওয়া যায়।

তদন্তে জানা গেছে, সাধন ঘোষ বিভিন্ন এলাকা থেকে ধান ক্রয় করে বাড়তি সুবিধার জন্য সরকারি বস্তায় ভরে খুলনার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। পথে পুলিশ তা আটক করে। এ ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) মো: হাসানুজ্জামান মামলা দায়ের করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, ‘সরকারি বস্তায় ধান বহনের অপরাধে একজনকে গ্রেফতার করা হয়েছে। জব্দকৃত ট্রাক ও ধান খাদ্য গুদামে রাখা হয়েছে। এ বিষয়ে মামলা হয়েছে।’