মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন চ্যানেল নাইনের নড়াইল প্রতিনিধি ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার কালিয়া উপজেলা প্রতিনিধি বাবর আলী।
শুক্রবার দুপুরে কালিয়া থেকে নিজের মোটরসাইকেলে বাঁকা এলাকায় যাওয়ার পথে শামীম চেয়ারম্যানের বাড়ির সামনে এ দুর্ঘটনার শিকার হন তিনি।
এরপর তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাবর আলীর কলারবোনের হাড় ভেঙ্গে যাওয়াসহ (ঘাড়ের হাড়) শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন বাবরের স্ত্রী নিশ্চিত করেছেন।
বাবর আলীর সুস্থতা কামনা করে দোয়া করেছেন নড়াইলের সাংবাদিকরা।



