আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে মিরসরাইয়ে ছাত্রদলের প্রস্তুতি সভা

অপপ্রচার, শিষ্টাচার ও নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে আগামী শুক্রবার (২৬ জুন) বিকালে মিরসরাইয়ে ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে মিরসরাইয়ে ছাত্রদলের প্রস্তুতি সভা
আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে মিরসরাইয়ে ছাত্রদলের প্রস্তুতি সভা |নয়া দিগন্ত

অপপ্রচার, শিষ্টাচার ও নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে আগামী শুক্রবার (২৬ জুন) বিকালে মিরসরাইয়ে ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশ উপলক্ষে বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলা, বারইয়ারহাট পৌরসভা, মিরসরাই পৌরসভা ও কলেজ ছাত্রদলের আয়োজনে এই প্রস্তুতি সভা করা হয়েছে।

প্রস্তুতি সভায় উপজেলা ছাত্রদের সদস্য সচিব মুহাম্মদ ফরহাদ হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল।

বারইয়ারহাট কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোহন দে’র সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিতি ছিলেন উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন টিটু।

এসময় বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক এমরান হোসেন, মিরসরাই পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক হোসেন মো: মাসুম, মিরসরাই উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর উদ্দিন রাজু, বারইয়ারহাট কলেজ ছাত্রদলের আহ্বায়ক শরীফুল ইসলাম বাদশা, নিজামপুর কলেজ ছাত্রদলের আহ্বায়ক আরাফাত উদ্দিন, মিরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক ইমন, নিজামপুর কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজিম সিদ্দিকী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুর রহমান বাবু ও মিরসরাই উপজেলা ছাত্রদল নেতা নাঈম সরকার।