হান্টাভাইরাস সম্পর্কে ডব্লিউএইচও

এটি না কোভিড, না ইনফ্লুয়েঞ্জা, এর ছড়ানোর ধরন একেবারেই আলাদা

‘যারা রোগীদের সংস্পর্শে এসেছেন, তারা হান্টাভাইরাস দ্বারা সংক্রমিত হয়েছেন কি-না, তা শনাক্ত করার কাজ চলছে।’

নয়া দিগন্ত অনলাইন
সংক্রামক রোগ বিশেষজ্ঞ মারিয়া ভ্যন ক্যারকোহভ
সংক্রামক রোগ বিশেষজ্ঞ মারিয়া ভ্যন ক্যারকোহভ |বিবিসি

হান্টাভাইরাস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক সংবাদ সম্মেলনে সংক্রামক রোগ বিশেষজ্ঞ মারিয়া ভ্যন ক্যারকোহভ বলেছেন, ‘হান্টাভাইরাস সাধারণত খুব কাছাকাছি সংস্পর্শে এলে ছড়ায়। এটি না কোভিড, না ইনফ্লুয়েঞ্জা, এর ছড়ানোর ধরন একেবারেই আলাদা।’

তিনি বলেন, ‘হান্টাভাইরাসে সংক্রমিত জাহাজ এমভি হন্ডিয়াসের সবাইকে মাস্ক পরতে বলা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘যেসব ব্যক্তি সন্দেহভাজন রোগীদের সংস্পর্শে আসছেন বা তাদের সেবা দিচ্ছেন, তাদের উচিৎ আরো বেশি সুরক্ষামূলক পোশাক ও সরঞ্জাম ব্যবহার করা।’

হান্টাভাইরাস আক্রান্তের সংখ্যা আরো বাড়তে পারে বলে উল্লেখ করে মারিয়া ভ্যন বলেন, ‘যারা রোগীদের সংস্পর্শে এসেছেন, তারা হান্টাভাইরাস দ্বারা সংক্রমিত হয়েছেন কি-না, তা শনাক্ত করার কাজ চলছে।’

হান্টাভাইরাসের সাথে কোভিড-১৯ মহামারীর শুরুর সময়ের পার্থক্য নিয়ে তিনি বলেন, ‘এখনকার পরিস্থিতি ছয় বছর আগেকার পরিস্থিতির মতো নয়। আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই, এটি নতুন কোনো কোভিড মহামারির শুরু নয়। এটি এমন একটি প্রাদুর্ভাব, যা কেবল একটি জাহাজে দেখা যাচ্ছে।’

সূত্র : বিবিসি