খুলনায় ভ্যানচালককে গলা কেটে হত্যা

ঘটনাস্থলের কিছু দুর থেকে সমীরের ভ্যানটি উদ্ধার করা হয়। সমীরকে হত্যা করে দুর্বৃত্তরা তার ভ্যানটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এরশাদ আলী, খুলনা ব্যুরো

Location :

Khulna
ভ্যানচালককে গলা কেটে হত্যা
ভ্যানচালককে গলা কেটে হত্যা |প্রতীকী ছবি

খুলনায় সমীর ভট্ট (৪০) নামে এক ভ্যানচালককে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার (৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের মোল্লাডাঙ্গা গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থলের কিছু দূর থেকে সমীরের ভ্যানটি উদ্ধার করে পুলিশ।

নিহত সমীর ভট্ট দিঘলিয়া উপজেলার গাজিরহাট ইউনিয়নের কোদলা গ্রামের বাসিন্দা।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহ আলম জানান, সংবাদ পেয়ে মোল্লাপাড়া ইটলু মোল্লার বাড়ির পাশ থেকে ভ্যানচালক সমীর ভট্টের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলের কিছু দুর থেকে সমীরের ভ্যানটি উদ্ধার করা হয়। সমীরকে হত্যা করে দুর্বৃত্তরা তার ভ্যানটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরো জানান, লাশ ময়নতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের ঘটনাস্থলে আসার জন্য খবর দেয়া হয়েছে।