লালপুরে ট্রাকের ধাক্কায় আহত নৈশপ্রহরীর মৃত্যু

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে লালপুর-গোপালপুর সড়কের কলেজ মোড় এলাকায় দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

লালপুর (নাটোর) সংবাদদাতা

Location :

Lalpur
ট্রাকের ধাক্কায় আহত নৈশপ্রহরীর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন
ট্রাকের ধাক্কায় আহত নৈশপ্রহরীর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন |প্রতীকী ছবি

নাটোরের লালপুরে ট্রাকের ধাক্কায় আহত নৈশপ্রহরী গোলাম মোস্তফা হুনার (৫৫) মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) ভোররাতে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত গোলাম মোস্তফা হুনা উপজেলার উত্তর লালপুর (মালিথা পাড়া) গ্রামের মরহুম খোদাবাক্সের দ্বিতীয় ছেলে। তিনি লালপুর কলেজ মোড় এলাকায় নৈশপ্রহরী হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে লালপুর-গোপালপুর সড়কের কলেজ মোড় এলাকায় দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোররাতে তার মৃত্যু হয়।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে এবং চালককে হেফাজতে নেয়া হয়েছিল। নিহতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় পরে ট্রাকসহ চালককে ছেড়ে দেয়া হয়। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।