মাধবদীতে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

‘মঙ্গলবার রাতে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা ১০-১২ জন এলাকাবাসীকে সাথে নিয়ে মাধবদী থানায় আওলাদ হোসেনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে।’

মাধবদী (নরসিংদী) সংবাদদাতা
গ্রেফতার হওয়া আওলাদ হোসেন
গ্রেফতার হওয়া আওলাদ হোসেন |নয়া দিগন্ত

নরসিংদীর মাধবদীতে এক কিশোরী ও এক বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে আওলাদ হোসেন (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১ জুলাই) দুপুরে তাকে গ্রেফতার করা হয়।

এ আগে, মঙ্গলবার রাতে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা ১০-১২ জন এলাকাবাসীকে সাথে নিয়ে মাধবদী থানায় আওলাদ হোসেনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে।

তার আগে, সোমবার (২৯ জুন) দুপুরে সদর উপজেলার মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের বরদেরকান্দি গ্রামে ধর্ষণের ঘটনা ঘটে।

মামলার বিবরণে জানা যায়, অভিযুক্ত আওলাদ হোসেন বরদেরকান্দি গ্রামের সাত নম্বর ওয়ার্ডের মরহুম মোশারফ হোসেনের ছেলে। সোমবার দুপুরে সে ২০ টাকার প্রলোভন দেখিয়ে একই গ্রামের এক কিশোরীকে নিজের বসতঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে ওই কিশোরীর মাধ্যমে ডেকে নিয়ে গ্রামের বাকপ্রতিবন্ধী এক তরুণীকেও একইভাবে ধর্ষণ করে সে। পরে প্রতিবন্ধী তরুণী পুরো ঘটনাটি তার মাকে জানালে ধর্ষণের ঘটনা জানাজানি হয়।

মঙ্গলবার রাতে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা ১০-১২ জন এলাকাবাসীকে সাথে নিয়ে মাধবদী থানায় আওলাদ হোসেনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে।

অভিযোগ পেয়ে বুধবার দুপুরে আসামি আওলাদ হোসেনকে গ্রেফতার করে পুলিশ। পরে ভুক্তভোগীর পরিবারের অভিযোগকে ধর্ষণ মামলা হিসেবে রেকর্ড করে পুলিশ।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেন জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বুধবার নির্যাতনের শিকার দু’জনকে নরসিংদী সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ ছাড়া ভুক্তভোগীদের জবানবন্দি রেকর্ডসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।