ডোমারে বিষাক্ত উপাদান দিয়ে মুড়ি তৈরি, ১ লাখ টাকা জরিমানা

ওই মিলে মুড়ি তৈরিতে ময়লাযুক্ত লবণ, নিষিদ্ধ হাইড্রোজ ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এছাড়া নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করা হচ্ছিল। এসব কারণে নিরাপদ খাদ্য আইনে প্রতিষ্ঠানটির মালিককে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

নীলফামারী প্রতিনিধি

Location :

Nilphamari
খাদ্য অধিদফতরের অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা
খাদ্য অধিদফতরের অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা |নয়া দিগন্ত

নীলফামারীর ডোমারে বিষাক্ত উপাদান ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরির অপরাধে এক মুড়ি মিলের মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (২ মার্চ) দুপুরে উপজেলার বক্করের মোড়ে অবস্থিত সন্তোষী মুড়ি মিলে অভিযান চালিয়ে এই জরিমানার দণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও ডোমার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শায়লা সাঈদ তন্বী।

এ সময় নিরাপদ খাদ্য অধিদফতরের সহকারী পরিচালক শিহাব উদ্দীন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সামসুল আলম উপস্থিত ছিলেন।

নিরাপদ খাদ্য অধিদফতরের সহকারী পরিচালক শিহাব উদ্দীন জানান, ওই মিলে মুড়ি তৈরিতে ময়লাযুক্ত লবণ, নিষিদ্ধ হাইড্রোজ ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এছাড়া নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করা হচ্ছিল। এসব কারণে নিরাপদ খাদ্য আইনে প্রতিষ্ঠানটির মালিককে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।