ইবিতে ৫ বছর পর ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি

সংশ্লিষ্টদের কথা বলে জানা যায়, ২০২১ সালের ১৬ জুন আগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী আহ্বায়ক কমিটির মেয়াদ তিন মাস হলেও সেই কমিটি পাঁচ বছরেরও বেশী সময় বহাল থাকে। পাঁচ বছর পর বুধবার আগের কমিটি বিলোপ করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

Location :

Kushtia
পাঁচ বছর পর ইবি ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়
পাঁচ বছর পর ইবি ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় |নয়া দিগন্ত

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময় পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ২০২১ সালের ১৬ জুন গঠিত ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে এ কমিটি ঘোষণা করা হয়।

বুধবার (৮ জুলাই) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো: রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি গঠনের কথা জানানো হয়।

কমিটিতে আহ্বায়ক হিসেবে ইবির ইংরেজি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের মাসুদ রুমি মিথুন, সদস্য সচিব হিসেবে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রাফিজ আহমেদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিসংখ্যান বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের আনোয়ার পারভেজ দায়িত্ব পেয়েছেন।

৩৯ সদস্যবিশিষ্ট এ কমিটির অন্যান্য পদের মধ্যে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মোহাম্মদ নুর উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, মো: সাব্বির হোসাইন, আবু সাঈদ রনি, রাকিব হাসান স্বাক্ষর, তৌহিদুল ইসলাম, তাপস অধিকারী, তানভীর সিদ্দিকী, মো. আল আমিন, রিফাত হোসাইন, আরিফুর ইসলাম জনি, মো: আসাদ তৌফিক, নয়ন হোসেন, সৈয়দ মোহাম্মদ আলী ও সানভীর অনিক।

এ ছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন কে এম আবিদুজ্জামান, সাহরিয়ার রশিদ নিলয়, রিয়াজ উদ্দিন, মো: মেহমুদ হাসান উৎস, মো: আশিক ইকবাল, সজিব হোসাইন, রেজাউল ইসলাম, জিন্নাত মালিয়াত সীমা, ইসমাম হোসেন তন্দ্রা, মোহাম্মদ আমির, মাহফুজা খাতুন, জয়নব ফেরদৌস জিনিয়া, নকিবুল ইসলাম অংকন, মো: আজহারুল ইসলাম, এনামুল হক পুলক, মো: সাইফুল্লাহ, আলীনুর রহমান, আব্দুল্লাহ আল নোমান, শাহিনুর রহমান শুভ, রবিন মিয়া ও রুবায়েত আহমেদ লিমন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে সব সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। এছাড়া আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

এদিকে দীর্ঘদিন পর নতুন কমিটি ঘোষণায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

সংশ্লিষ্টদের কথা বলে জানা যায়, ২০২১ সালের ১৬ জুন আগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী আহ্বায়ক কমিটির মেয়াদ তিন মাস হলেও সেই কমিটি পাঁচ বছরেরও বেশী সময় বহাল থাকে। পাঁচ বছর পর বুধবার আগের কমিটি বিলোপ করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

আগের কমিটিতে লোকপ্রশাসন বিভাগের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: সাহেদ আহম্মেদকে আহ্বায়ক ও ইংরেজি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ রুমি মিথুনকে সদস্য সচিব করে ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। তৎকালীন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ওই কমিটি অনুমোদন দেন।

যদিও ছাত্রদলের গঠনতন্ত্রের অনুচ্ছেদ-১৪ অনুযায়ী ওই কমিটির মেয়াদ ছিল তিন মাস। তবে মেয়াদ শেষ হওয়ার পরও দীর্ঘ পাঁচ বছর যাবৎ মেয়াদোত্তীর্ণ ওই কমিটি দিয়েই চলে ইবি ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম।