বুড়িপোতা সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা

মেহেরপুর প্রতিনিধি

Location :

Meherpur
সংগৃহীত

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা বিওপি সীমান্তের খালপাড়া এলাকায় চারজনকে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার ভোরে সীমান্ত শূন্যরেখার ১১৬ নম্বর আন্তর্জাতিক পিলারের ওপারে চারজনকে দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দ্রুত ঘটনাস্থলে গিয়ে কঠোর অবস্থান নেয় এবং বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশে বাধা প্রদান করে। বর্তমানে তারা কাঁটাতারের এপারে নো ম্যানস ল্যান্ডে অবস্থান করছে।

স্থানীয়দের মতে, ঠেলে দেয়া চারজনের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন। তবে এখনো তাদের পরিচয় জানা যায়নি।

বিজিবি-৬ এর অধিনায়ক নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, আজ ভোরে ভারতীয় বিএসএফ চারজন নারী-পুরুষকে শুন্যরেখার ১১৬ পিলারের পাশ দিয়ে বাংলাদেশ সীমান্তে ঠেলে দেয়ার চেষ্টা করে। খবর পেয়ে বাড়িবাঁকা বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের প্রতিহত করে। বর্তমানে বিজিবি ও গ্রামবাসী সতর্ক অবস্থানে রয়েছে।