নওগাঁর পোরশায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে লুপসী রানী (৫২) নামে এক আদিবাসী নারীর মৃত্যু হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার গানইর বিলে এ ঘটনা ঘটে।
নিহত লুপসী রানী উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের মাক্তাপুর গ্রামের সুধনা হরিজনের স্ত্রী।
জানা গেছে, লুপসী রানী রোববার গানইর বিলে বোরো ধান কাটতে যান। বিকেলে বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পোরশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।



