নাটোরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণভোটের রায়, জুলাই সনদ বাস্তবায়ন, আইন শৃঙ্খলার অবনতি, তেল, গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে জেলা জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) বেলা ১০টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে থেকে জেলা জামায়াতের উদ্যোগে একটি বিশাল গণমিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে পুনরাই সেখানে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো: আতিকুল ইসলাম রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মো: ইউনুস আলী, জেলা সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল হাকিম, শহর আমির রাশেদুল ইসলাম, সদর আমির অধ্যাপক মীর নুরুন্নবী ও ছাত্র শিবিরের জেলা সভাপতি আবু সাঈদ রনিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন এখন সময়ের দাবি। হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে দ্বিতীয় স্বাধীনতা। কিন্তু বিএনপি জোট সরকার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে তালবাহানা করছে। অথচ জুলাই শহীদদের কারণেই তারা আজ সরকারি দল হিসেবে রাষ্ট্র পরিচালনা করছে।
বক্তারা আরো বলেন, বিএনপি সরকার গঠনের দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং আইন শৃঙ্খলার অবনতির কারণে জনজীবন অতিষ্ঠ। আপনারা জনগণের ভাষা বোঝার চেষ্টা করুন, না হলে জনগণ ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো পরিণতি করবে।
মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা নিয়ে তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, তেল, গ্যাস, বিদ্যুতসহ বিভিন্ন দ্রব্যমূল্যের ঊর্ধগতি, আইন শৃঙ্খলার অবনতি রোধ ও মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণের জন্য দেশপ্রেমিক ও মুক্তিকামী জনতাকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।
সরকারকে উদ্দেশ করে বক্তারা বলেন, দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও আইন শৃঙ্খলা অবনতি রোধে কার্যকর পদক্ষেপ নেয়া হবে।
অন্যথায় গণভোটের রায়, জুলাই সনদ বাস্তবায়নে আপামর দেশের বিপ্লবী জনগণ বিএনপি সরকারকে বাধ্য করবে।



