দিনাজপুর -৩ আসন

ধানের শীষের বিলবোর্ড অপসারণ করলো প্রশাসন

দিনাজপুর সদরের ২২টি কেন্দ্রের জন্য ২২টি বিলবোর্ড লাগানোর কথা। কিন্তু ধানের শীষে প্রার্থী নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি বিলবোর্ড লাগিয়েছিলেন।

Location :

Dinajpur
দিনাজপুরের ধানের শীষের অতিরিক্ত বিলবোর্ড অপসারণ করেছে প্রশাসন
দিনাজপুরের ধানের শীষের অতিরিক্ত বিলবোর্ড অপসারণ করেছে প্রশাসন |নয়া দিগন্ত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দায়েরের ২৪ ঘণ্টা পর প্রশাসন ব্যবস্থা নিয়েছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) প্রশাসন ধানের শীষের অবৈধ বিলবোর্ড গুলো সরিয়ে নিয়েছে।

দিনাজপুর সদরের ২২টি কেন্দ্রের জন্য ২২টি বিলবোর্ড লাগানোর কথা। কিন্তু ধানের শীষে প্রার্থী নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি বিলবোর্ড লাগিয়েছিলেন। যা আইনের পরিপন্থী এবং নির্বাচন বিধি লঙ্ঘনের শামিল। এ ব্যাপারে ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলমের নির্বাচন পরিচালক আব্দুর রাজ্জাক দিনাজপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে গত মঙ্গলবার লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন বিলবোর্ডগুলো সরিয়ে নেয়।