ফেনীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সহায়তায় তথ্যকেন্দ্র চালু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে ফেনী সরকারি কলেজ, সরকারি জিয়া মহিলা কলেজ ও ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কার্যক্রম পরিচালিত হয়।
একইসাথে ছাত্রী সংস্থাও ছাত্রীদের সহায়তা করে। তারা নির্ধারিত বুথ থেকে কলম, পানি ও চকলেট বিতরণ এবং পরামর্শসহ বিভিন্ন বিষয়ে সার্বিক সহায়তা প্রদান করছে।
এ সময় ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ফেনী শহর সভাপতি হাফেজ মাজহারুল ইসলামের নেতৃত্বে শহর সেক্রেটারি শফিকুল ইসলাম, জেলা সেক্রেটারি আশ্রাফুল আলম সোহেল, কলেজ কার্যক্রম সম্পাদক হাসিবুল ইসলাম, মাদরাসা সম্পাদক মোহাম্মদ হানিফ, শহর অফিস সম্পাদক এনামুল হক সোহাগ, কলেজ কার্যক্রম সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী পলাশ, ফেনী কলেজ সভাপতি শহীদুল ইসলাম, সেক্রেটারি তৌহিদুল ইসলাম মামুন এ কার্যক্রম পরিচালনা করেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
শহর সেক্রেটারি শফিকুল ইসলাম জানান, শিক্ষার্থীদের ভর্তির বিভিন্ন ধাপে সহযোগিতার মাধ্যমে শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করাই তাদের মূল লক্ষ্য। ছাত্রশিবিরের এ ধরনের উদ্যোগ পরীক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
এদিকে ইসলামী ছাত্র আন্দোলন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টও তথ্য সহায়তা কেন্দ্র চালু করেছে।



