পিরোজপুর জামায়াতের উদ্যোগে অসহায়দের মাঝে চাল বিতরণ

‘আমরা আজ দুই শতাধিক লোককে চাল দেবো। প্রত্যেকে ৮ কেজি করে চাল পাবে।’

পিরোজপুর প্রতিনিধি

Location :

Pirojpur
চাল বিতরণের সময় উপস্থিত জামায়াতের নেতৃবৃন্দ
চাল বিতরণের সময় উপস্থিত জামায়াতের নেতৃবৃন্দ |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে অসহায় ও গরিব মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে মাহে রমজানের ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে এ চাল বিতরণ করা হয়। এ সময় অনেকে হিন্দু পরিবারদেরও এই চাল বিতরণ করতে দেখা যায়।

চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের ইসলামীর সেক্রেটারি মো: জহিরুল হক, পৌর জামায়াতের আমির মো: এসহাক আলী খানসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।

এ সময় চাল বিতরণ সম্পর্কে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো: জহিরুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এই এলাকাতে সরকারি চাল বিতরণ করা হয়েছিল। তবে, সেসময় অনেক অসহায় মানুষ চাল পায়নি বলে আমরা শুনতে পারি। যারা সেসময় চাল পায়নি তাদের মাঝে জামায়াতে ইসলামীর উদ্যোগে আমরা এ চাল বিতরণ করার সিদ্ধান্ত নেই। এবং আজকে সেই চাল ২ নম্বর ওয়ার্ডের অসহায় মানুষের মাঝে আমরা বিতরণ করি।’

তিনি আরো বলেন, ‘ভবিষ্যতেও পিরোজপুর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। সেইসাথে আমরা সব সময় দুস্থ মানুষের পাশে থাকব।’

চাল বিতরণ উদ্যোক্তা মো: জাকির হোসেন বলেন, ‘আমরা ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হিসেবে সব সময়ই দুস্থ অসহায় মানুষের পাশে এভাবেই থাকব। শুধু ঈদুল ফিতর-ই না ঈদুল আযহাসহ সমস্ত আনন্দে আমি এই এলাকার পাশে থাকব।’

এ সময়ে স্থানীয় লোকজনদের কাছে জানতে চাইলে তারা বলেন, জামায়াতে ইসলামীর এমন উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। ভবিষ্যতেও জামায়াত সকলের পাশে থাকবে বলে তারা আশা করেন।

২ নম্বর ওয়ার্ডের জামায়াত নেতা জাকির হোসেন বলেন, ‘আমরা আজ দুই শতাধিক লোককে চাল দেবো। প্রত্যেকে ৮ কেজি করে চাল পাবে।’