দক্ষ জনশক্তি গড়তে প্রশিক্ষণ নিন : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

দুপুরে জয়পুরহাট শিল্পকলা অ্যাকাডেমিতে জেলার অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন প্রেক্ষিতে জাপান শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওমর আলী বাবু, জয়পুরহাট

Location :

Joypurhat
বক্তব্য রাখছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী
বক্তব্য রাখছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী |নয়া দিগন্ত

জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, ‘প্রধানমন্ত্রী প্রতিবছর দেশ থেকে বিপুল সংখ্যক দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর কর্মসূচি নিয়েছেন। কারগিরি প্রশক্ষিণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করে মানুষ সরকারি সুযোগ সুবিধার মাধ্যমে ব্যক্তিগত খরচ ছাড়াই বিদেশে যেতে পারবেন। বিদেশে যাওয়ার ক্ষেত্রে কেউ যেন প্রতারণার শিকার না হয়, সে লক্ষে কাজ করছে সরকার। দক্ষ জনশক্তি গড়তে প্রশিক্ষণ নিন, সরকারি খরচেই বিদেশ যান।’

শনিবার (২ মে) দুপুরে জয়পুরহাট শিল্পকলা অ্যাকাডেমিতে জেলার অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন প্রেক্ষিতে জাপান শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা যেন কোনো দালালের হাতে মিসগাইডেড না হন। বিদেশে কর্মী পাঠালে যেমন রেমিট্যান্স আসবে, তেমনি এলাকার সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে।’

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উত্তম কুমারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক আবুল হাসনাত হুমায়ুন কবির, অতিরিক্ত মহাপরিচালক অশরাফ হোসেন, পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী রেজাউল করিম।

সেমিনারে স্থানীয় রাজনৈতিক নেতারা, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, ইমাম এবং সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিমন্ত্রী জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অফিসার আয়োজনে এক অনুষ্ঠানে ক্যান্সার কিডনিসহ বিভিন্ন রোগে আক্রান্ত ১৩০ রোগীদের মাঝে ৫০ হাজার টাকা করে মোট ৬৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন।