চরআব্দুল্লাহে নির্বাচন-পরবর্তী সহিংসতায় হত্যা: এজাহারভুক্ত আসামি গ্রেফতার

মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চল আধারা ইউনিয়নের চরআব্দুল্লাহ গ্রামে নির্বাচন-পরবর্তী সহিংসতায় জসিম নায়েব (৩৫) হত্যাকাণ্ডের ঘটনায় এজাহারভুক্ত আসামি মোহন মিয়াকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
চরআব্দুল্লাহে নির্বাচন-পরবর্তী সহিংসতায় হত্যা: এজাহারভুক্ত আসামি গ্রেফতার
চরআব্দুল্লাহে নির্বাচন-পরবর্তী সহিংসতায় হত্যা: এজাহারভুক্ত আসামি গ্রেফতার |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চল আধারা ইউনিয়নের চরআব্দুল্লাহ গ্রামে নির্বাচন-পরবর্তী সহিংসতায় জসিম নায়েব (৩৫) হত্যাকাণ্ডের ঘটনায় এজাহারভুক্ত আসামি মোহন মিয়াকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার ভোররাতে রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মমিনুল ইসলাম।

পুলিশ জানায়, নির্বাচনের পরদিন শুক্রবার (১৩ জানুয়ারি) চরআব্দুল্লাহ গ্রামে পরাজিত ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো: মহিউদ্দিনের সমর্থকদের সাথে বিজয়ী বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতনের সমর্থকদের সংঘর্ষ বাধে। সংঘর্ষে গুরুতর আহত হন স্থানীয় বাসিন্দা জসিম নায়েব। তাকে ঢাকার মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় গত ১৪ ফেব্রুয়ারি রাতে নিহতের পিতা মাফিক নায়েব বাদি হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় ২২ জনকে আসামি করে হত্যা মামলা করেন। গ্রেফতার মোহন মিয়া ওই মামলার এজাহারনামীয় আসামি।

ওসি জানান, গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া এ ঘটনায় নিহতের বাবা ও তার আরেক ভাই গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।