নরসিংদীর বেলাবোতে অবৈধভাবে জ্বালানি তেল সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে দুই ব্যবসায়ীকে আটক করেছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১ এপ্রিল) বেলাবো উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, এসআই সাইফুল ইসলাম ও এসআই ওবায়েদ উল্লাহর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকার মেসার্স রহিজ মিয়া এন্টারপ্রাইজ নামক দোকানে অভিযান চালায়।
অভিযানে অবৈধভাবে মজুত করা ৪২০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় মো: রহিজ মিয়া (২৮) ও শফিকুর রহমান (২৮) নামে দুইজনকে আটক করা হয়।
আটক মো: রহিজ মিয়া উপজেলার সায়দাবাদ গ্রামের সাহাদ মিয়ার ছেলে, অন্যদিকে শফিকুর রহমান একই গ্রামের রহিম মিয়া ছেলে।



