গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশে উন্নয়ন সম্ভব নয় : মঈন খান

‘আজ থেকে ২০-২৫ বছর আগে তারেক রহমান গ্রামে গিয়ে বাংলাদেশের গণমানুষের সমস্যার কথা শুনেছেন, দুঃখ-দুর্দশার খবর নিয়েছেন। সেই দুঃখ-দুর্দশা দূর করতে তিনি গ্রামীণ উন্নয়নে জোড় দিয়েছেন।’

নূরে-আলম রনি, পলাশ (নরসিংদী)

Location :

Palash
পাকা সড়ক উদ্বোধন করছেন এমপি ড. আব্দুল মঈন খান, (ডানে) সাংবাদিকদের সাথে কথা বলছেন এমপি
পাকা সড়ক উদ্বোধন করছেন এমপি ড. আব্দুল মঈন খান, (ডানে) সাংবাদিকদের সাথে কথা বলছেন এমপি |নয়া দিগন্ত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘গ্রামের উন্নয়ন না করে শুধু শহরের উন্নয়ন করলে বাংলাদেশে উন্নয়ন সম্ভব নয়।’

তিনি বলেন, ‘বিএনপি শুধু ধনি মানুষের জন্য রাজনীতি করে না, গ্রামীণ মানুষের জন্যও করে। প্রধানমন্ত্রী তারেক রহমান সেই সত্য উপলদ্ধি করেছেন, আর সেই সত্য উপলব্ধি করেই তিনি তৃণমূলের রাজনীতি প্রচলন করেছেন।’

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের সরকারচর গ্রামে পাকা সড়ক উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

মঈন খান বলেন, ‘আজ থেকে ২০-২৫ বছর আগে তারেক রহমান গ্রামে গিয়ে বাংলাদেশের গণমানুষের সমস্যার কথা শুনেছেন, দুঃখ-দুর্দশার খবর নিয়েছেন। সেই দুঃখ-দুর্দশা দূর করতে তিনি গ্রামীণ উন্নয়নে জোড় দিয়েছেন।’

সড়ক উদ্বোধনের পর এমপি মঈন খান গজারিয়া ইউনিয়ন পরিষদে শতাধিক দুস্থ ও অসহায়দের মাঝে ভিজিএফ’র চাউল, শুকনো খাবার ও ঢেউটিন বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) রাকিন মাসরুর খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লাসহ বিভিন্ন নেতৃবৃন্দ।