গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল

গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখা।

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা

Location :

Sripur
জেলা জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল
জেলা জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল |নয়া দিগন্ত

গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখা।

রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় জেলা আমির ডা: মো: জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রীপুর উপজেলার জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

সমাবেশে বক্তব্য রাখেন গাজীপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো: আনিসুর রহমান বিশ্বাস, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর জেলা সভাপতি এ টি এম মুজাহিদুল ইসলাম, এনসিপি গাজীপুর জেলা যুগ্ম আহ্বায়ক আবু রায়হান মিছবাহ, শ্রীপুর উপজেলা নায়েবে আমির মাওলানা জাহাঙ্গীর কবির, সদর উপজেলা আমির মো: আলাউদ্দিন, শ্রীপুর উপজেলা সেক্রেটারি ডা: জসিম উদ্দিন এবং শ্রীপুর পৌর আমির ডা: মো: আনিসুজ্জামান।

বক্তারা বলেন, জনগণের মতামতের প্রতিফলন হিসেবে গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। তারা দাবি করেন, জনগণের প্রত্যাশা পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সমাবেশ থেকে হুঁশিয়ারি দেয়া হয়।

সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকা প্রদক্ষিণ করে।