নওগাঁর পোরশায় ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে থানা পুলিশ।
শনিবার (২২ ফেব্রুয়ারি) অভিযান চালিয়ে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয় এবং রোববার তাদের কোর্টে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বাংধারা গ্রামের মিজানুর রহমানের ছেলে শামীম রেজা, গাঙ্গুরিয়া মধ্যপাড়া গ্রামের কছের আলীর ছেলে জিয়াউর রহমান ওরফে জিয়া এবং মাস্টারপাড়া গ্রামের বাশারতের ছেলে এরশাদ হোসেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।



