গফরগাঁওয়ে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ময়মনসিংহের গফরগাঁওয়ে লাইসেন্স না থাকা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
গফরগাঁওয়ে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
গফরগাঁওয়ে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা |নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁওয়ে লাইসেন্স না থাকা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে উপজেলার পৌর শহরে অবস্থিত হ্যাভেনটাচ ডায়াগনস্টিক সেন্টার এবং সারা ডায়াগনস্টিক সেন্টারে এই অভিযান পরিচালিত হয়।

গফরগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল পরিদর্শনের নিয়মিত অংশ হিসেবে এই বিশেষ অভিযান চালানো হয়। পরিদর্শনকালে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে বৈধ ও নবায়নকৃত লাইসেন্স না থাকায় অপরাধে সারা ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা এবং হ্যাভেনটাচ ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- গফরগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ জামাল উদ্দিন, গফরগাঁও থানার পুলিশ এবং ভূমি অফিস ও স্বাস্থ্য কমপ্লেক্সে অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘জনস্বার্থে এবং উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত কল্পে এ ধরণের পরিদর্শন ও অভিযান অব্যাহত থাকবে।’