কর্ণফুলীতে রাজনৈতিক নেতা, সাংবাদিক ও বিশিষ্টজনের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

‘রমজান মাসে মহান আল্লাহ তায়ালা পবিত্র কোরআন নাযিল করেছন। রমজান মাস আত্মশুদ্ধির মাস, আত্মোপলব্ধির মাস। আমরা যদি যথাযথভাবে এ মাস পালন করতে পারতাম, তাহলে আমরা মহান আল্লাহর কাছে প্রিয়পাত্র হতে পারতাম।’

সিরাজুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম)

Location :

Chattogram
ইফতার মাহফিলে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম
ইফতার মাহফিলে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম |নয়া দিগন্ত

চট্টগ্রামের কর্ণফুলীতে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিশিষ্টজনের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্ণফুলী উপজেলা শাখা।

বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার মেঘা কনভেনশন হলে আয়োজিত এ ইফতার মাহফিলে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানান।

সংক্ষিপ্ত বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী বলেন, ‘রমজান মাসে মহান আল্লাহ তায়ালা পবিত্র কোরআন নাযিল করেছন। রমজান মাস আত্মশুদ্ধির মাস, আত্মোপলব্ধির মাস। আমরা যদি যথাযথভাবে এ মাস পালন করতে পারতাম, তাহলে আমরা মহান আল্লাহর কাছে প্রিয়পাত্র হতে পারতাম।’

তিনি আরো বলেন, ‘হাদিস শরীফে বলা হয়েছে, রমজান মাসে রোজাদারদের জন্য দু’টি বিশেষ মুহূর্ত রয়েছে-একটি হলো ইফতারের সময় রোজাদার যখন ইফতারি সামনে নিয়ে বসে। অপরটি হলো কাল কেয়ামতের দিন আল্লাহ তায়ালা যখন রোজাদারের সাথে সাক্ষাৎ করবেন, সে বিশেষ মুহূর্তটি।’

উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাস্টার মনির আবছার চৌধুরী এবং সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি নুর উদ্দিন জাহাঙ্গীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক অধ্যক্ষ ইসমাইল হক্কানী, বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি ডা: জনু মিয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা খেলাফত মজলিসের উলামাবিষয়ক সম্পাদক মাওলানা ফয়জুল আজিম, কর্ণফুলী উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়ক ইমরান হোসেন তারা, দৈনিক সংগ্রামের চট্টগ্রাম ব্যুরো চিফ নুরুল আমিন মিন্টু, দৈনিক পূর্বদেশের মুহাম্মদ আয়াজ, কর্ণফুলী গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আবদুল ওয়াজেদ রিসাদ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাহবুব আলী, অ্যাডভোকেট মুহাম্মদ হারুন, ইলিয়াস মেম্বার, আব্দুর রহমান, শরীফ সুমন, ডা: ইলিয়াস প্রমুখ।