ঈদের ছুটিতে বাড়িতে এসে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

শিশুটি ওই এলাকার প্রবাসী ফারুক আজমের ছেলে।

পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Chandanaish
নয়া দিগন্ত গ্রাফিক্স

চট্টগ্রামের বাঁশখালীতে ঈদের ছুটিতে বাড়িতে এসে পুকুরের পানিতে ডুবে সাজিদুল করিম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) সকালে উপজেলার গন্ডামারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আব্দুর রশিদ মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।

শিশুটি ওই এলাকার প্রবাসী ফারুক আজমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাসী ফারুক আজম স্ত্রী সন্তানসহ দুবাই থাকেন। সম্প্রীতি দুবাই থেকে এসে সপরিবারে ঢাকায় বসবাস করেন এবং পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত বুধবার তোরা গ্রামের বাড়ি বাঁশখালীতে আসে। সকালে সাজিদুল করিম বাড়ির সবার অগোচরে পুকুরে পড়ে যায়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।