কুমিল্লায় ন্যাশনাল ডক্টরস ফোরামের ঈদ পুনর্মিলনী

অনুষ্ঠানে কুমিল্লার বিপুলসংখ্যক চিকিৎসক ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
কুমিল্লায় ন্যাশনাল ডক্টরস ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিপুলসংখ্যক চিকিৎসক ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন
কুমিল্লায় ন্যাশনাল ডক্টরস ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিপুলসংখ্যক চিকিৎসক ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন |নয়া দিগন্ত

কুমিল্লায় ন্যাশনাল ডক্টরস ফোরামের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ ঈদ পুনর্মিলনী ও মিলনমেলা অনুষ্ঠিত হয়।

ন্যাশনাল ডক্টরস ফোরামের কুমিল্লা শাখার সভাপতি ডা: জহির উদ্দীন মোহাম্মদ বাবরের সভাপতিত্বে ও ডা: জুয়েল রানার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফোরামের কুমিল্লা জেলার প্রধান উপদেষ্টা ও কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ডা: মুজিবুর রহমান।

অনুষ্ঠানে ইতিবৃত্ত সংসদের শিল্পীরা কাওয়ালি পরিবেশন করেন। এছাড়া র‍্যাফেল ড্রতে বিজয়ী ২০ জনকে পুরস্কার দেয়া হয়।

অনুষ্ঠানে কুমিল্লার বিপুলসংখ্যক চিকিৎসক ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।